ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন ব্যবসায়ী

    ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে ঋণের দায়ে সবুজ কুমার ওঝা (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার।

    সবুজ কুমার ওঝা জেলার সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের হাওলা গ্রামের সন্তোষ কুমার ওঝার ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট, ফ্লাক্সিলোডসহ ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী।  

    ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, রাত সোয়া ১০টার দিকে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীকে তার দোকানের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানা পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। ওই ব্যবসায়ী নিজ দোকান ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

    বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মারফুদ আলম সবুজ জানান, ঘটনার দিন রাতে তার দোকানের শাটার বন্ধ অবস্থায়  ভেতরে আলো জ্বলতে দেখে সন্দেহ হয়। পরে শাটারের পাশ থেকে উঁকি দিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

    স্থানীয় বাজারের একাধিক ব্যবসায়ী জানান, সবুজ ওঝা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ) এর ডিলারদের কাছে অনেক টাকার ঋণ রয়েছেন। তিনি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় কয়েক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছেন। ওই সব ঋণর টাকার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ