ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাঁঠালিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নারীসহ আহত ৩

    কাঁঠালিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নারীসহ আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় এক নারীসহ তিন জন আহত হয়েছে। ডাকাতরা ওই বাড়ি থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত দেড়টায় উপজেলা সৈয়দপুর কচুয়া গ্রামের সৌদি প্রবাসী শামীম ঘরামী ও কুয়েত প্রবাসী মশিউর রহমান ঘরামীর ঘরে ডাকাতির এ ঘটনা ঘটে। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২-১৩ জনের মুখোশধারী এক দল ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময়ে ডাকাত দল বন্দুক ও পিস্তলসহ দেশীয় মুখে ঘরে থাকা লোকজনদের জিম্মি করে হাত পা বেধে এলোপাথারি মারধর করে। 

    ডাকাতের মারধরে মনির হোসেন ঘরামী (৫০), সৌদি প্রবাসী শামীমের স্ত্রী নাছরিন বেগম (৩৫) ও বাবা মো. আবুল হোসেন ঘরামী (৭০) আহত হয়। ডাকাতরা নগদ দুই লাখ তিন হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল সহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খরব পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন।

    কাঁঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ