ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাপ আতঙ্কে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ

    সাপ আতঙ্কে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের সোফায় ঝুলে থাকা একটি সাপের আতঙ্কে বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকে কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আদালত কক্ষে এ ঘটনা ঘটে। পরে বিচার প্রার্থীরা বিষাক্ত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। 

    আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল জানান, বেলা ১২ টায় এজলাসে বিচার কাজ চলা কালে আইনজীবীদের বসার সোফার পিছনে ফোমের ভেতর সাপটি দেখতে পান আইনজীবীরা। এ সময় আদালত কক্ষে আতঙ্ক ছড়িয়ে পরে। 

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরোজ, বিচারক সকলকে নিরাপদে থাকতে বলে এজলাস কক্ষ ত্যাগ করেন। এজলাস কক্ষ থেকে সোফাটি বের করে উপস্থিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে আদালতের বিচার কার্যক্রম মুলতবি করা হয়। 

    ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য মোর্শেদ কামাল বলেন, বিচার কার্যক্রম চলা অবস্থায় আইনজীবীদের বসার সোফা সেটের পিছনে একটি সাপ দেখতে পেয়ে বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিচারক এজলাস কক্ষ ত্যাগ করেন। বিচারপ্রার্থী ও আইনজীবীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে। 

    একপর্যায়ে সোফাটি আদালতের বাহিরে বারান্দায় বের করে সাপটিকে মেরে ফেলে বিচারপ্রার্থীরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ