ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে ধর্ম সচিবের শুভেচ্ছা বিনিময়

    ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে ধর্ম সচিবের শুভেচ্ছা বিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। 

    মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম,  দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনজু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সহসভাপতি আল আমিন তালুকদার, সাবেক সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম জলিল, সদস্য তরুন সরকার, মিজানুর রহমান টিটু ও উজ্জল রহমান। 

    শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার বলেন, আমি ঝালকাঠির সন্তান, এটা আমার জন্য গর্বের। 

    আমি যেখানেই যে পদে চাকরি করিনাকেন ঝালকাঠির মানুষ আমার হৃদয়ে থাকে। আমরা যারা ঢাকায় থাকি, অফিসাররা একটি সংগঠন করেছি। এ সংগঠনের মাধ্যমে ঝালকাঠির উন্নয়নে কাজ করবো। আমাদের পরিকল্পনা রয়েছে, ঝালকাঠিতে একটি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ