ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্রধানমন্ত্রী আমাকে ভাই হিসেবে গ্রহণ করায়, আমি তাঁর দল থেকে নির্বাচন করে বিজয় অর্জন করেছি: শাহজাহান ওমর এমপি

    প্রধানমন্ত্রী আমাকে ভাই হিসেবে গ্রহণ করায়, আমি তাঁর দল থেকে নির্বাচন করে বিজয় অর্জন করেছি: শাহজাহান ওমর এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভাই হিসেবে গ্রহণ করায়, আমি তাঁর দল থেকে নির্বাচন করেছি এবং বিজয় অর্জন করেছি। 

    আমি কাঁঠালিয়া রাজাপুরকে ভালো রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই। আমি কোন ভাগাভাগির মধ্যে নাই। এ অঞ্চল আমার পরিচিত। আমি সবাইকে চিনি এবং জানি। 

    সোমবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এর আগে সকালে উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শাহজাহান ওমর। পরে দুপুর ১২টায় টায় আলোচনা সভায় অংশ নেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন। 

    সভায় সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইসচেয়ারম্যান ফাতিমা খানম, কাঁঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার। 

    পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি-কর্মকর্তা কমচারিদের সাথে এবং উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ