ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

    মঠবাড়িয়ায় ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর একটি অবৈধ ইটের পাঁজার (ভাটা) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ইট ভাটার মালিকের নাম জাকির হাওলাদার। তিনি উপজেলার হোগলপাতি গ্রামের বাসিন্দা।

    শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সৈকত রায়হান এর উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময়  মঠবাড়ীয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    জানা গেছে, জাকির হাওলাদার প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে প্রভাব দেখিয়ে হোগলপাতি গ্রামে ইটের পাঁজার (ভাটা) প্রস্তুত করেন। ইট পোড়ানোর জন্য বিপুল পরিমানের কাঠ স্তুপ করেন। বিগত দিন গুলোতে প্রশাসনের চোঁখ ফাকি দিয়েকাঠ পুড়িয়ে ইটের ভাটা করে আসছিলেন। এতে স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, জাকির হাওলাদার প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রভাব দেখিয়ে ইটের পাঁজার প্রস্তুত করেছিলো। এখানে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মিদের দ্বারা অবৈধ ইটের পাজা গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকরার জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ