ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির যুবকের মৃত্যু 

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আহত ঝালকাঠির আসলাম হাওলাদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় যাওয়ার পথে মদিনার তড়িক হিজরি নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় সে গুরুতর আহত হয়। 

    গতকাল সোমবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আসলাম হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। 

    জানা যায়, সৌদি আরবের মদিনায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য নয় মাস আগে ঝালকাঠি থেকে চলে যান আসলাম হাওলাদার। এর আগে তিনি ওই কোম্পানিতে পাঁচ বছর চাকরি করে দেশে এসে বিয়ে করেন। তাঁর তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত ১৩ জানুয়ারি রাতে কর্মস্থল থেকে সাইকেলে করে বাসায় যাচ্ছিলেন তিনি। 

    মদিনার তড়িক হিজরি এলাকায় আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আইসিউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় তাঁর মৃত্যু হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ