ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • মঠবাড়িয়ায় নব নির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা কর্মকর্তাদের পরিচিতি সভা

     মঠবাড়িয়ায় নব নির্বাচিত সংসদ সদস্যর সাথে উপজেলা কর্মকর্তাদের পরিচিতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নব নির্বাচিত সাংসদ মো. শামীম শাহনেওয়াজ সাথে মঠবাড়িয়া উপজেলা কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । 

    ১৫ জানুয়ারী সোমবার বেলা ১১টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে নব নির্বাচিত সাংসদকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল হালিম, সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমাদুল হক, হিসাব রক্ষক কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ ।

    নব নির্বাচিত সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজ বলেন, নিরাপদ মঠবাড়িয়া গড়ার ক্ষেত্রে তিনি সর্ব প্রথম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিণির্মানে নিরলসভাবে কাজ করবেন। 

    তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তি কোন প্রকার সহিংসতা বা বৈষম্য থাকবেনা। আমি মনে করি মঠবাড়িয়ার সকল জনগণ আমাকে ভোট দিয়েছেন। তাই সবাইকে  নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ