ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ববিতে প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ১ হাজার ৫ শত আবাসিক শিক্ষার্থী

    ববিতে প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ১ হাজার ৫ শত আবাসিক শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রায় ১ হাজার ৫ শত শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত হওয়ার পরেই অনাবাসিক শিক্ষার্থীদেরও ভ্যাকসিনের আওতায় আসবেন বলে  জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস। 

    শনিবার বেলা ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আগামী দু' এক দিনের মধ্যেই শের-ই-বাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

    পাঠানো তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

    এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, ‘ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভায় আমি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়ার কথা বলেছিলেন তার কার্যক্রম শুরু হলো।’

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহীন এবং বরিশালের সরকারি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ প্রমুখ


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ