ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • পিরোজপুরে সহিংসতায় নৌকার ১২ নেতাকর্মী আহত

    পিরোজপুরে সহিংসতায় নৌকার ১২ নেতাকর্মী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১২ নেতাকর্মী আহত হয়েছেন।  রোববার (৭ জানুয়ারি) রাতে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    হামলায় আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী রাহাত বেপারী (১৮), সুমন শেখ (২৬), রাকিব গাজী (২৫), মুগিজ শেখ (২০), রাব্বি খান (১৮), পারভেজ খান (২৩), আ'লীগ নেতা হেলাল খান (৪০), রহিম ফকির (৫২), বাদল তালুকদার (৬০), সেলিম বয়াতী (৫০), আলম ডাক্তার (৫১), রুহুল তালুকদার (৫৪) আহত হয়। আহতরা সবাই বিজয়ী নৌকার প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিমের সমর্থক বলে জানা গেছে।

    জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণায় বিলম্ব হলে সাবেক ইউপি সদস্য ও নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন হাওলাদার লোকজন নিয়ে ওই ভোট কেন্দ্রে গিয়ে বিষয়টি জানতে চান। 

    এখবর শুনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার নির্বাচনী এজেন্ট ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী ও তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে কবির বয়াতীর লোকজন মোয়াজ্জেম হোসেনের লোকজনের ওপর হামলা করে।  

    খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, ভোটের ফলাফল জানাতে দেরি হলে আমার এর প্রতিবাদ করি। কিন্তু কবির চেয়ারম্যান ও তার লোকজন এসময় কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের ১২ নেতাকর্মীরা আহত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ