ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে  হত্যা করেছে দুর্বৃত্তরা। 

    রোববার রাত ১০ টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুয়াদ কাজী সারাদিন স্থানীয় ভোট কেন্দ্রে ছিলেন। ভোট শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে তাঁর মৃতদেহ বাড়ির কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁর মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে যায়। 

    খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী বলেন, দীর্ঘদিন ধরে সিদ্ধকাঠি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জেসমিন কাজী ও ইউপি সদস্য রফিকের সঙ্গে ফুয়াদের বিরোধ ছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি দাবি করেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে বলেও জানান তিনি। 

    সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, ফুয়াদ আমার আত্মীয় হয়। তাঁর সঙ্গে আমার কোন বিরোধ ছিল না, বরং সুসম্পর্ক ছিল। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচার দাবি করছি আমি।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, ফুয়াদকে কুপিয়ে হত্যা করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতর স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ