ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আবু ত্ব-হার আত্মগোপন করা সেই বাড়ি নিয়ে রহস্য

    আবু ত্ব-হার আত্মগোপন করা সেই বাড়ি নিয়ে রহস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তিন সঙ্গী নিয়ে আত্মগোপন করেছিলেন গাইবান্ধার ত্রিমোহনীর একটি বাড়িতে। বাড়িটি ত্ব-হার বন্ধু সিয়ামের হলেও তখন তিনি বাড়িতে ছিলেন না বলে উদ্ধারপরবর্তী সংবাদ সম্মেলনে জানায় রংপুর গোয়েন্দা পুলিশ। তবে সে সময় সিয়ামের মা বাসায় ছিলেন।

    গতকাল শুক্রবার আবু ত্ব-হা রংপুর থেকে উদ্ধার হওয়ার পর আলোচনায় আসে গাইবান্ধার সেই বাড়ি। এলাকায় ওই বাড়ি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সকাল থেকেই ভিড় দেখা যায় বাড়িতে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা ওই বাড়ির সঙ্গে ত্ব-হার প্রকৃত সংশ্লিষ্টতা খুঁজছে। একই সঙ্গে ত্ব-হার আত্মগোপনে গাইবান্ধার যোগসূত্র খুঁজছে তারা।

    আজ শনিবার ওই বাড়িতে গিয়ে দেখা যায় স্থানীয় সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষের ভিড়। ওই বাড়িতে গিয়ে পাওয়া যায় ত্ব-হার বন্ধু সিয়ামের মা নিশাত নাহারকে। তিনি ওই বাড়িতে আবু ত্ব-হা তার সঙ্গীদের নিয়ে ছিলেন বলে স্বীকার করেন।

    নিশাত নাহার জানান, কয়েকবার তার ছেলের বন্ধুত্বের সূত্র ধরে ত্ব-হা তার বাড়িতে আসে। এলাকার মসজিদে খুতবা পড়ান। মাহফিল করতেন। কিন্তু এবার সাতদিন তার বাড়িতে ত্ব-হাসহ বাকি তিনজনই নিঃশব্দে কাটান। 

    তিনি আরো জানান, ত্ব-হা তাকে জানায়, কারা যেন তার ক্ষতি করার জন্য অনুসরণ করছে। তাকে তিনি ভীত-সন্ত্রস্ত দেখেছেন। তারা এবার বাড়ির বাইরে যাননি। তার সঙ্গীদের মধ্যে ছিল আব্দুল মুকিত, মো. ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। তিনি সঙ্গীদের নিয়ে ফোন বন্ধ করে ঘরেই কাটান।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ