ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • করোনা উপসর্গ থাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না ত্ব-হা

    করোনা উপসর্গ থাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না ত্ব-হা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালতের মাধ্যমে আবু ত্ব-হা ও তার সঙ্গীদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না আবু ত্ব-হা। এর আগে শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করে আবু ত্ব-হা ও তার সঙ্গীদের।

    জানা গেছে, শনিবার (১৯ জুন) থেকে আবু ত্ব-হা পারিবারিক আইসোলেশনে আছেন। তবে কোথায় আছেন সেটিও বলতে নারাজ তার পরিবার। এছাড়া তার মা-বোন কেউই কথা বলতে রাজি নন। সুস্থ হয়ে তিনি মিডিয়ার সাথে কথা বলবেন বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।


    আবু ত্ব-হার ভাগ্নে সিরাজুল ইসলাম জানিয়েছেন, ত্ব-হার মধ্যে করোনার উপসর্গ রয়েছে। তিনি আইসোলেশনে থাকতে চাইছেন। এ জন্য তিনি সুস্থ হয়ে মিডিয়ার সামনে কথা বলবেন বলে আমাদের জানিয়েছেন তবে এখন নয়। করোনা পরীক্ষার স্যাম্পল দেয়া হয়েছে কি-না জানতে চাইলে তার ভাগ্নে সিরাজুল ইসলাম জানান, আপাতত স্যাম্পল দেয়ার চিন্তাভাবনা নেই। তিনি পারিবারিক আইসোলোশনে থাকবেন ১৪ দিন। এরপর পরিস্থিতি বুঝে স্যাম্পল দেয়ার সিদ্ধান্ত নেবে পরিবার।ত্ব-হার ভাগ্নে সিরাজ আরো জানান, তার (ত্ব-হার) শরীরে জ্বর, গলা-গায়ে ব্যথা ও কাশি আছে।

    এদিকে নিখোঁজের ৮দিন পর আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় নিরাপদে পরিবারের হাতে তুলে দেওয়ায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার মামা আমিনুল ইসলাম। আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন মা আজেদা বেগম।

    আবু ত্ব-হার মা আজেদা বেগম বলেন, সন্তান বাড়ি ফেরায় সরকারের কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। ছেলেকে ফিরে পেয়েছি। আটদিন ঠিক মতো ঘুমাতে পারিনি। আল্লাহর রহমতে আমার ছেলে জীবিত ফিরে এসেছে, এজন্য শুকরিয়া আদায় করছি। আর যেন কোনো বিপদ-আপদ না হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ