ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • পিরোজপুর-৩ আসন 

    ৪ বারের সাংসদকে হারিয়ে বিজয়ী হলেন শামীম

    ৪ বারের সাংসদকে হারিয়ে বিজয়ী হলেন শামীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-৩ আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এ আসনে ৮৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে চারবারের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজিকে বিপুল ভোটে পরাজিত করে স্বস্তন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) শামীম শাহনেওয়াজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী কলারছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকে ডা. রুস্তুম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

    উল্লেখ্য, পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে নৌকার মনোয়ন পেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাপা জোটের সাথে আসন ভাগাভাগিতে এ আসন ছেড়ে দেয় আওয়ামীলীগ। ফলে নৌকা নয় এ আসনে জোটের লাঙ্গল প্রতীকে মনোয়ন পান জাপার জিএম কাদেও এর উপদেষ্টা মাশরেকুল আলম রবি। 

    আর নৌকার মনোনয় হারিয়ে আশরাফুর রহমান তার আপন বড় ভাই শামীম শহনেওয়াজকে সমর্থন দিলে ভোটের হিসেব পাল্টে যায়। জোট প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা বিভক্ত হয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে ভোট যুদ্ধে নামেন। তবে নৌকার মনোনয়ন বি ত আশরাফুর রহমানের আপন বড় ভাই স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে চারবারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজিকে পরাজিত করে বিজয়ী হন।

    উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে. মঠবাড়িয়া একক আসনে মোট ৮জন প্রার্থী নির্ব্চানে প্রতিদ্বন্দীতা করছেন। মোট ৮৪টি ভোট কেন্দ্রের ৫০৭টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন, এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন।

    উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও আবদুল কাইয়ূম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ শান্তিপূর্ণ করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ