ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠি -১ আসনে শাহজাহান ওমর বিজয়ী 

    ঝালকাঠি -১ আসনে শাহজাহান ওমর বিজয়ী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি -১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতিক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট।

    রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ৯০টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফল পাওয়া গেছে। তাতে দেখা যায়, গোলাপ ফুল প্রতীকের জাকের পার্টির  আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬২৪ , ট্রাক  প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মুহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ , নৌকা প্রতীকে  আওয়ামী লীগের ব্যারিষ্টার মুহাম্মদ শাহজাহান ওমর  পেয়েছেন ৯৫৪৭৮ ,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. এজাজুল হক পেয়েছেন ১২৭২ সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির  জসীম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ ভোট ,ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মজিবর রহমান পেয়েছেন ১৪২ ভোট ,ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ৬২৫ ভোট , ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মামুন সিকদার ৯৭ ভোট।

    ঝালকাঠি-১ আসনে  ভোটার ২ লাখ ১২ হাজার ৮ জন । তাঁদের মধ্যে ১ লাখ ৭  হাজার ৮৬০ জন পুরুষ, ১ লাখ ৪হাজার ১৪৫  জন নারী ও ৩জন হিজড়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ