ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠি-১

    ঈগল রেখে সতন্ত্র প্রার্থী ভোট দিলেন নৌকায়

    ঈগল রেখে সতন্ত্র প্রার্থী ভোট দিলেন নৌকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-১ আসনে সতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির তাঁর নিজের প্রতীকে ভোট দেননি। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে তিনি ঈগল প্রতীকে ভোট না দিয়ে ভোট দিয়েছেন নৌকায়। 

    রবিবার বিকেল ৩টায় তিনি রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। 

    ভোট কক্ষে প্রবেশ করে মনিরুজ্জামান মনির ব্যালট নিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে ব্যালটটি প্রকাশ্যে উপস্থিত সবাইকে দেখান। ব্যালটটি নৌকা প্রতীকে সিল দেওয়া ছিল। তিনি নৌকা প্রতীক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে গত ২৬ ডিসেম্বর ভোটের মাঠ থেকে সড়ে দাঁড়ান। ফলে নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের শক্ত আর কোন প্রতিদ্বন্দ্বি এ নির্বাচনে ছিল না। 

    ভোট দিয়ে কেন্দ্রীয় নেতা এম মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, আমি একজন পোড় খাওয়া আওয়ামী লীগ কর্মী। কখনো নৌকার সঙ্গে বেইমানি করতে পারি না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবিচল বিশ্বাস রেখে ঢাকা থেকে ভোট দেওয়ার জন্য রাজাপুরে ছুটে এসেছি। আমি নিজের কেন্দ্রে নৌকায় ভোট দিয়েছি। আমি নিজের প্রতীকে ভোট দেইনি এবং অন্যদের ভোট দিতে বারণ করেছি। আমার সমর্থকদের আমি নৌকায় ভোট দিতে বলেছি। 

    এর পরে তিনি কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তাকে জড়িয়ে ধরে অনেকে ভোটার, কর্মী ও সমর্থকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। মনির তাদের গায়ে হাত বুলিয়ে শান্তনা দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ