ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শাহজাহান ওমরের আসনে জাল ভোট, ৪ নারীর দণ্ড

    শাহজাহান ওমরের আসনে জাল ভোট, ৪ নারীর দণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী শাহজাহান ওমরের আসনে জাল ভোট দেয়ার দায়ে চার নারীকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার দায়ে তাদের এই কারাদণ্ড দেয়া হয়।


    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন।

    দণ্ড পাওয়া চার নারী হলেন—রাজাপুরের আদাখোলা এলাকার মৃত দবিরের স্ত্রী মিনারা বেগম, জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাসিমা খানুম, আবদুর রাজ্জাকের স্ত্রী শাহিনুর বেগম ও রুস্তম হাওলাদারের স্ত্রী আলাম তাজ।

    কোন প্রতীকে জাল ভোট দেয়ার সময় ওই চার নারীকে আটক করা হয়, তা প্রকাশ করেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। তিনি বলেন, জাল ভোট দেয়ার সময় আটক চার নারীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর। সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ভোটের মাঠে লড়ছেন। আজ সকাল ১০টায় নিজ গ্রাম রাজাপুর উপজেলার সাংগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন তিনি।

    দুটি উপজেলার মোট ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। এই আসনে মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে রাজাপুরে ৫০টি ও কাঠালিয়ায় ৪০টি। এই আসনে মোট ভোটার ২ লাখ ১২ হাজার ৮ জন। এর মধ্যে রাজাপুরে ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯১৪ জন ও কাঠালিয়ায় ৯৪ হাজার ৯৪ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ