ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news
বরিশাল ৩১ শতাংশ

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি সচিব

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ: ইসি সচিব
রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ছবি: ভিডিও থেকে নেয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

ইসি সচিব জানান, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ। এছাড়াও ময়মনসিংহে ২৯ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, বরিশাল ৩১ শতাংশ এবং সিলেটে ২২ শতাংশ ভোট পড়েছে। 

 

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে পুরো কমিশন ব্রিফ করবে এ নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে।
 
এ পর্যন্ত মোট সবশেষ ৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ১৫ জন জালভোটের কারণে শাস্তি পেয়েছেন, তার মধ্যে প্রিজাইডিং অফিসারও আছেন বলেও জানান তিনি।
 
এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে যা গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি বলেও জানান তিনি। 
 
এর আগে তিনি জানান, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
 

জাহাংগীর আলম বলেন, ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ এবং ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। তবে রাজশাহী বিভাগে ভোট পড়েছে ১৭ শতাংশ।


সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু শেষ হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রায় ১২ কোটি ভোটার দেশের পরবর্তী শাসক নির্বাচন করছেন।
 
 
বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন।
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

 
এবার একনজরে দেখে নেয়া যাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-
 
ভোটগ্রহণ: সকাল ৮টা থেকে বিকেল ৪টা। আসন: ভোট ২৯৯ আসন। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
ভোটার: মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।
 
কেন্দ্র ও ভোটকক্ষ: ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
 
ভোটের পদ্ধতি: সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন