ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বরগুনায় চোর সন্দেহে শিকলে বেঁধে যুবককে নির্যাতন 

বরগুনায় চোর সন্দেহে শিকলে বেঁধে যুবককে নির্যাতন 
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনায় চোর সন্দেহে যুবককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। (৬ মে) বুধবার দুপুরে পৌর শহরের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘরে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভুক্তভোগী যুবকের নাম খাইরুল ইসলাম। তিনি সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে। ভিডিওতে দেখা যায়, শহীদ মিনার এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী ইসমাইলের দোকানে চোর সন্দেহে আটক করা হয় খাইরুলকে। এসময় আশে পাশের ব্যবসায়ীরা জড়ো হয়ে তাকে শিকলে বেঁধে দোকানের সামনের একটি ল্যাম্প পোস্টের নিচে রোদে দাঁড় করিয়ে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর স্ত্রী কবিতা আক্তার জানান, “খবর পেয়ে আমরা থানায় এসেছি। কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমার স্বামীকে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে।” 

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, “ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন