ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে ৫৪ ব্যালট ছিনিয়ে সীল মারলেন ইউপি চেয়ারম্যান!

    ঝালকাঠিতে ৫৪ ব্যালট ছিনিয়ে সীল মারলেন ইউপি চেয়ারম্যান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর-নলছিটি ) আসনে নলছিটি উপজেলার মগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোরপূর্বক নৌকায় ভোট নেওয়ার অভিযোগ উঠেছে মগড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহিনের বিরুদ্ধে ।

    এ বিষয়ে রোববার (৭ জানুয়ারি) দুপুরে নলছিটির সহকারী রির্টানিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন প্রিজাইডিং অফিসার মোফাজ্জল হোসেন। এ ঘটনায় ওই ভোট কেন্দ্রটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং অফিসার ফারাহ্ গুল নিঝুম।

    অভিযোগ সূত্রে জানা গেছে, ১২ নম্বর কেন্দ্রে মগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট থেকে জোরপূর্বক ৫৪ টি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরেছে স্থানীয় মগড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক শাহিন। উল্লেখিত ব্যালটের বহিনং ২০৬৫। এসময় সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ৩০ মিনিট ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

    এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, আমি ওই কেন্দ্রে অল্প কিছু সময় ছিলাম। আমি ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ