ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • নিজেকে ভোট দিতে পারলেন না হিরো আলম

    নিজেকে ভোট দিতে পারলেন না হিরো আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোট দিয়েছেন। তবে নিজের প্রতীকে ভোট দিতে পারলেন না তিনি। কারণ তিনি বগুড়া-৬ (সদর) আসনের ভোটার। এ কারণে নিজের ভোটটি তিনি দিলেন অন্য প্রার্থীকে।


    আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

    ভোট দিয়ে হিরো আলম বলেন, ‘আমি বগুড়া-৪ আসনের প্রার্থী হলেও ভোটার বগুড়া-৬ আসনে। এই দুটি আসনই পাশাপাশি। নিজেকে ভোট দিতে না পারলেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এজন্য ভালো লাগছে।


    নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে। তবে ভোটার উপস্থিতি কম।


    তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। যদি কারচুপি হয় তাহলে সেখানে আর কিছু বলার নেই।

    হিরো আলম বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে ভোটের মাঠে তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ নৌকা প্রতীকে জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন ও বিএনপির সাবেক চার বারের এমপি এবার ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরো চারজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ