ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে ভোটগ্রহণ চলছে

    উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে ভোটগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের তিনটি আসনেই উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা ভোট দিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। 

    কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। এ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ১৯ জন প্রার্থী অংশ নিলেও ৭ জন প্রার্থী মাঠে ছিলেন সরব।

    পিরোজপুর-১ আসনে ৪ জন প্রার্থী থাকলেও এ আসনের মূল লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল এর মধ্যে।

    পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থী থাকলেও এ আসনে লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের শরীক দলের প্রার্থী ও জাতীয় পার্টি জেপির (মঞ্জু) এর চেয়ারম্যান সাত বারের সংসদ সদস্য নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মধ্যে। 

    এছাড়াও পিরোজপুর-৩ আসনে প্রার্থীর সংখ্যা ৮ জন। এ আসনের মূল লড়াইটা হবে কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী চার বারের এমপি ডা: রুস্তম আলী ফরাজির মধ্যে। 

    এ নির্বাচনে ১২টি দল অংশগ্রহণ করছে। জেলায় মোট ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮৭৩ জন। জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ