ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন এখন কথা বলার সময় না

     নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন এখন কথা বলার সময় না
    শাহজাহান ওমর (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দল বদল করে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের শাহজাহান ওমর বীর উত্তম।

    রবিবার সকাল ১০টার দিকে রাজাপুর উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

    অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এখন কথা বলার সময় না। 
    ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

    জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে রয়েছে ৯০টি। এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন। 

    আর সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৭টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন । এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬৪ জন। এ আসনে আওয়ামী লীগের আমির হোসেন আমুসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনারোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ