ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • পিরোজপুর-৩

    মঠবাড়িয়ায় ৮৪ ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি 

    মঠবাড়িয়ায় ৮৪ ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কর্মকর্তারা। থাকছে ৭ স্তরের নিরাপত্তা। শনিবার (৬ জানুয়ারী) সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে। তবে সংশ্লিষ্ট ভোট কেন্দ্র গুলোতে ব্যালট পেপার পৌঁছবে রোববার (৭ জানুয়ারী) সকাল ৬টার দিকে । 

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোট কেন্দ্র গুলো নিয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা স্বস্ব কেন্দ্রে সরঞ্জামাদি বুঝে নিতে ব্যস্ত সময় পার করছেন। এসময় ভোট কেন্দ্র গুলোতে দায়িত্ব পালনকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা  বাহিনী দুপুরের মধ্যে কেন্দ্রে পৌঁছেছেন। 

    উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে. মঠবাড়িয়া একক আসনে মোট ৮জন প্রার্থী নির্ব্চানে প্রতিদ্বন্দীতা করছেন। মোট ৮৪টি ভোট কেন্দ্রের ৫০৭ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন, এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন ও তৃতীয় লিঙ্গেও ভোটার ১ জন।

    উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ  শান্তিপূর্ণ করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২ প্লাটুন বিজিবি,১ প্লাটুন র‌্যাব, ২ প্লাটুন সেনাবাহিনী ও ১ প্লাটুন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৭ জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ