ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প 
  • কবরবাসীকে ভোট না দিতে আহ্বান বিএনপি নেতাদের!

    কবরবাসীকে ভোট না দিতে আহ্বান বিএনপি নেতাদের!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা বিএনপি নেতাদের উদ্যোগে কবরবাসীকে ভোট না দিতে প্রতীকী আহ্বান জানানো হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) পিরোজপুরে বিএনপি ও যুবদল নেতারা এ আহ্বান জানিয়েছেন।

    জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, গত ২০১৪ ও ২০১৮  সালে আওয়ামী লীগ প্রহসনের ও একতরফা নির্বাচন করেছেন। ভোটাররা ভোটকেন্দ্রে যাননি। কেন্দ্রে গরু-ছাগল ও কুকুর দেখা গেছে। কিন্তু সরকার নির্বাচন হালাল করতে বেশি ভোটারদের উপস্থিতি দেখিয়েছে। আর এজন্য মৃত ব্যক্তিদের ভোটও দেওয়া হয়েছে এমন তথ্য বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবারের নির্বাচনে যাতে এমনটি না হয় সেজন্য আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে নেতা-কর্মীরা স্ব-উদ্যোগে এমন কার্যক্রম হাতে নিয়েছি।

    জেলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন বলেন, আজ সকালে ফজর নামাজ আদায় করে আত্মীয়-স্বজনসহ এলাকার বিভিন্ন কবরের কাছে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছি। আর তাদেরকে    আগামী ৭ জানুয়ারি ভোট দিতে কেন্দ্রে না যেতে অনুরোধ করেছি।  

    তিনি বলেন, গত কয়েকদিন ধরে দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে স্থানীয়দের কাছে ভোট বর্জনের আহ্বান জানানো  হয়েছে। তারা ভোট দিতে যাবেন না এমন নিশ্চয়তা দিয়েছেন। তবে গত ২০১৪ ও ২০১৮ সালে দেখা গেছে দিনের ভোট রাতে হয়েছে। আবার অনেক মৃত ব্যক্তির ভোটও কাস্ট দেখানো হয়েছে। তারা কি তবে কবর থেকে উঠে ভোট দিতে   গিয়েছিলেন! তাই তারা যাতে কবর থেকে উঠে ভোট দিতে না যান সেজন্য তাদের কবরের কাছে গিয়ে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রুবেল শেখ বলেন, আগামীকাল (রোববার) ভোট দিতে ভোটকেন্দ্রে না যেতে আজ সকালে কবরবাসীদের দলীয় নেতা-কর্মীদের নিয়ে আহ্বান জানানো হয়েছে। কবরবাসী যাতে কবর থেকে উঠে ভোট দিতে না যান সেজন্য প্রয়োজনে আগামীকাল (৭ জানুয়ারি) কবরস্থানগুলো পাহারা দেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ