ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
  • নির্বাচিত হলে উন্নয়নে বৈষম্য থাকবে না: মহিউদ্দিন মহারাজ

    নির্বাচিত হলে উন্নয়নে বৈষম্য থাকবে না: মহিউদ্দিন মহারাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে কাউখালী উপজেলার সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। 

    এ সময় মহিউদ্দিন মহারাজ বলেন, প্রথম থেকে গুজব ছড়ানো হচ্ছে, যারা দলীয় মনোনয়ন চেয়েছে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। অথচ প্রধানমন্ত্রী গণভবনে ডেকে নিয়ে বলেছেন, কোনো না কোনো কারণে নৌকা একজনকে দেওয়া লাগতে পারে কিন্তু আপনারা যারা মনোনয়ন চেয়েছেন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। 

    তিনি বলেন, পিরোজপুর-২ আসনের জনগণের প্রয়োজনে আমি নির্বাচনে নেমেছি। আপনারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ভোটকেন্দ্রে যাবেন এবং ঈগল প্রতীকে ভোট দিবেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকল ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিয়ে বাড়ি ফিরবেন। 

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, নেছারাবদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহামুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্যগণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন। 

    মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে আরও বলেন, আমি নির্বাচিত হলে কাউখালী হাট বাজারের খাজনা মওকুফ করা হবে এবং উন্নয়নে কোন বৈষম্য থাকবে না । বিগত দিনে দেখেছেন জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় প্রত্যেকটি উপজেলায় সমহারে বন্টন করেছি কোন বৈষম্য করিনি।আপনারা ৭ তারিখে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঈগল মার্কায় ভোট প্রদান করবেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ