ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় গরু চুরি করে মাংস লুট, গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় গরু চুরি করে মাংস লুট, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া লাভলু  মিয়া (৩৫) নামে এক রিক্সা গ্যারেজ মালিকের একটি ষাড় গরু প্রকাশ্যে দিবালোকে চুরি করে মাংস লুটের সময় হাতে-নাতে ধরা খেল আব্দুল্লাহ আল মারুফ ওরফে থানা পাড়া মারুফ নামে এক ব্যাক্তি। 

    মারুফ মঠবাড়িয়া থানা ঘেষা বাসিন্দা মৃত. মন্নান হাওলাদারের ছেলে ও কাকছিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল শাখার শিক্ষক। গরু চুরি ও মাংস লুটের ঘটনায় পৌর শহরের সবুজ নগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ভুক্তভোগী লাভলু বাদি হয়ে মঙ্গলবার রাতে ৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। অপর দুই আসামি হলো- মারুফের স্ত্রী রেহানা পারভীন ওরফে থানা পাড়া সোনিয়া ও সবুজ নগর গ্রামের মৃত.ধলু হাওলাদারের ছেলে কসাই শহিদ।

    রিক্সা গ্যারেজ মালিক লাভলু জানান, তার ৮০ হাজার টাকা মূল্যের পালিত অষ্টিলিয়ার বাছুরটি (ষাড়) প্রতিদিনের ন্যায় গত ১ জানুয়ারী সোমবার সকালে শহীদ মোস্তফা খেলার মাঠে বেধে রাখেন। 

    বিকেলে মাঠের মধ্যে গরুটি দেখতে না পেয়ে নিখোঁজ হিসেবে মাইকিং শুরু করে। ২ জানুয়ারী মঙ্গলবারও মাইকিং চলাকালনি সময় বর্ননা অনুযায়ী জনৈক ইউনুস জানান থানাপাড়া মারুফের বাসায় সে রকম একটি গরু প্রবেশ করাতে দেখেছেন। তিনি (লাভলু) বাসার সামনে গিয়ে মারুফের স্ত্রী ছনিয়ার কাছে জানতে চাইলে  কিছুই জানেনা বলেন। 

    কিছুক্ষণ চুপ করে থাকলে ভবনের ছাদে মাংস-হাড্ডি কাটার শব্দ শুনে দৌড়ে ছাদে গিয়ে তার গরু সনাক্ত করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে  ২৫ কেজি মাংস জব্দ ও মারুফকে আটক করেন।


    মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মারুফকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ