ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
  • এন্টি করাপশন রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

    এন্টি করাপশন রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আত্মপ্রকাশ করলো দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘এন্টি করাপশন রিপোর্টার্স ফোরাম’ (এসিআরএফ)। মঙ্গলবার (২ জানুয়ারি) সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।

    সংগঠনের আহ্বায়ক এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি বরিশালের সন্তান তাওহীদ সৌরভ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মুহম্মদ রিশাদ হুদা।

    কমিটির অপর সদস্যরা হলেন- ডেইলি সান’র প্রধান প্রতিবেদক মোর্শেদ নোমান, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক এম এ রহমান মাসুম, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার হাসিব বিন শাহিদ এবং বাংলাবার্তার বিশেষ প্রতিনিধি শেখ জাহিদুজ্জামান।

    আত্মপ্রকাশ অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় এই কমিটি শিগগিরই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ