ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
  • নৌকা-ট্রাকের পক্ষে প্রচারণা করায় বিএনপির ৪ নেতা বহিষ্কার 

    নৌকা-ট্রাকের পক্ষে প্রচারণা করায় বিএনপির ৪ নেতা বহিষ্কার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম করায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    সোমবার (০১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু।

    বহিষ্কৃতরা হলেন- চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য চরবাড়িয়া ইউনিয়নের পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল খান।

    জানা যায়, সিরাজুল দুই বছর আগে বিএনপির সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তাকে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা করা হয়। নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে তিনি ভোট চেয়েছেন বলে অভিযোগ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ