ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা
  • আমেরিকাসহ পশ্চিমাশক্তির ষড়যন্ত্র সফল হবে না: মেনন 

    আমেরিকাসহ পশ্চিমাশক্তির ষড়যন্ত্র সফল হবে না: মেনন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত এবং আমেরিকাসহ পশ্চিমাশক্তির ষড়যন্ত্র সফল হবে না দাবি করেছেন বরিশাল-২ আসনের নৌকা মার্কার প্রার্থী রাশেদ খান মেনন। 

    নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের উঠান বৈঠকে তিনি ‍এসব কথা বলেন। 

    মেনন আরো বলেন, সকল অপপ্রচার ও বিভ্রান্তী ডিঙিয়ে বাংলাদেশর মানুষ নির্বাচনী উৎসবে মেতেছে।  ৭ জানুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে তারা। 

    জনসভায় ভোটাদের কাছে নৌকায় ভোট চেয়ে মেনন বলেন উন্নয়ন সরকারের গত তিন আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। 


    বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক  আমিরুল ইসলাম হেল‍ালের সঞ্চালনায় ‍উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বেপারী, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস, বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এড. সহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন  উজিরপুর উপজেলা ও বরাকোঠা ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ