ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠি-১ আসনে সতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ফখরুলের গণসংযোগ

    ঝালকাঠি-১ আসনে সতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ফখরুলের গণসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম গণসংযোগ করেছেন। রোববার বিকেলে তিনি রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় গণসংযোগ করেন। 

    এ সময় তিনি পথচারী, যানবাহনের চালক ও দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন। পরে তিনি মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

    গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন কয়েকটি পথসভায়। ব্যরিস্টার ফখরুল ইসলাম বলেন, আমি মনে এ আসনে আমি একজন শক্তিশালী প্রার্থী। কারণ আমি একজন আইনজীবী। মানুষকে আইনী সহযোগিতা করা আমার পেশা। 

    এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাকরি সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থী হিসেবে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। 

    আমি রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত  করেছেন ভোট দেওয়ার। আমি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ