ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কর্মশালায় আসা শিক্ষকদের নির্বাচনী সভায় যেতে বাধ্য করলো শিক্ষক সমিতি

     কর্মশালায় আসা শিক্ষকদের নির্বাচনী সভায় যেতে বাধ্য করলো শিক্ষক সমিতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে রবিবার থেকে শুরু হওয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহকারি শিক্ষকদের কর্মশালায় আসা শিক্ষকদের নির্বাচনী মতবিনিময় সভায় থাকতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

    রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে লেখা ছিল মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময়। কিন্তু এই কর্মশালায় কর্মচারীদের থাকার কোন সুযোগ ছিল না বলে জানান শিক্ষক নেতা জাহিদুল ইসলাম। 

    কর্মশালায় আসা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার একাধিক শিক্ষক জানায়, ৭ দিনের কর্মশালার প্রথম দিন ছিল রোববার। প্রতিদিন সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত কর্মশালা চলবে। 

    প্রথম দিনের কর্মশালা শেষ হবার পর তাদের ঝালকাঠি-১ আসনের নৌকার আলোচিত প্রার্থী শাহজাহন ওমরের সভায় থাকতে মাধ্যমিক শিক্ষক মিতির নেতৃবৃন্দ বাধ্য করেছে। তাঁরা আধাঘন্টা আগেই কর্মশালার কাজ সমাপ্ত করে স্কুলের গেট তালা মেরে কাউকে যেতে দেয়নি। 

    রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ। 

    রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। বিকেল ৫ টায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান ওমর বলেন, বিএনপিতে তিনিই ছিলেন এনার্জি হর্স। 

    রাজাদের যুদ্ধ করতে হলে শক্তিশালী ঘোড়া দরকার। তিনি চলে আসায় বিএনপিতে আর কোনো এনার্জি হর্স নেই। কর্মশালা শেষে বাধ্য করা এ সভায় যোগদান করানোর বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সভার এবং শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, কর্মশালা শেষ শুধুমাত্র শিক্ষকদের নিয়ে এখানে সভায় ওমর সাহেব বক্তব্য রাখেন। 
    বাধ্য করার প্রশ্নই উঠেনো। কর্মশালার শিক্ষকরা স্বেচ্ছায় এ মতবিনিময় সভায় উপস্থিত হয়েছে। সভায় ওমর সাহেব নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। এ ব্যাপারে শাহজাহান ওমরকে ফোন করা হলে তিনি তা ধরেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ