ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • দ্বাদশ জাতীয় নির্বাচন

    মঠবাড়িয়ায় অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

    মঠবাড়িয়ায় অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রশাসনের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঠবাড়িয়ায় প্রতিনিয়ত অবৈধ গাড়ির অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমান আদালত। 

    মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল কাইউম এর নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান ও মঠবাড়িয়া থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিভিন্ন এলাকার অপরিচিত লোকজন আনাগোনা করছে। আবার অনেকেই বেপরোয়া গতিতে যানবাহন চালাচ্ছে।

     এতে করে প্রতিনিয়তই ছোট-খাটো দূর্ঘটনা ঘটছে। উপজেলা প্রশাসক মনে করেন অবৈধ গাড়ি এবং অচেনা লোকজনের কারনে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই প্রতিনিয়ত অবৈধ গাড়ির ব্যাপরে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের টিম মোবাইল কোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স বিহীন  চালকদের সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন অংকের জরিমানা করা হয়।

     তিনি আরও বলেন গত দুই দিনে ১১টি লাইসেন্স বিহীন মোটরসাইকেল আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলেও অবৈধ গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ