ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৩

    মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে হামলায় আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রন্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ছিদ্দিক (৪১), সুমন মীর (৩৮) ও আলম বেপারী (৫৫)। 

    এ ঘটনায় আহত ছিদ্দিক বাদী হয়ে ৪ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় গতকাল একটি মামলা দায়ের করেছেন। 

    এর আগে গত সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী আদম আলী মল্লিকের মাছের ঘেরের পশ্চিম পাশে ফজলু হাজির চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব পরিকল্পণা অনুযায়ী দক্ষিণ মিঠাখালী গ্রামের সোবাহান ফকিরের দুই পুত্র হাসান ফকির, শাহাদাৎ ফকির, মৃত ধলু মিয়ার ছেলে সোবাহান ফকির ও আ. রব ধুলু ফকিরের ছেলে আলআমিন ফকিরসহ অজ্ঞাত ৩/৪ জন ছিদ্দিক, সুমন মীর ও আলম বেপারী ওপর হামলা চালায়। এসময় ছিদ্দিককে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গুরুতর আহত ছিদ্দিককে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্তদের বাড়িতে গেলে ঘরে তালা বদ্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ