ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

প্রতিবন্ধকতা ভেদ করে সাফল্য অর্জন করলেন শাহিদা শারমিন 

প্রতিবন্ধকতা ভেদ করে সাফল্য অর্জন করলেন শাহিদা শারমিন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাকরীতে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হলেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মেয়ে শাহিদা শারমিন আফরোজ। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও  বেগম রোকেয়া দিবস -২০২৩  উপলক্ষে "শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী" ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয় তাকে ।

বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন রাজাপুরের কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজের হাতে।

শাহিদা শারমিন জানান, তিনি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী হলেও শুরু থেকেই তাকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে।  তাঁর মা-বাবা তাকে সফল হওয়ার জন্য সঠিকভাবে দিকনির্দেশনা দিয়ে পাশে ছিলেন এবং সব রকমের সহায়তা করেছেন।  
 
উপজেলার প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ে (তৎকালীন প্রতাপপুর প্রি ক্যাডেট স্কুল) শিক্ষাজীবন শুরু হয়। এরপরে শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও পরবর্তীতে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন শারমিন। 

৩২তম বিসিএস পরীক্ষায় তিনি তুলা উন্নয়ন কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে ঢাকা সদর দপ্তরে যোগদান করেন।  

পরবর্তীতে ৩৪ তম বিসিএসের চুড়ান্ত ফলাফলে বিসিএস (কৃষি)  ক্যাডারে কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়ে ঝালকাঠি সদরে যোগদান করেন।

তিনি বর্তমানে উপজেলা কৃষি অফিসার হিসেবে রাজাপুরে কর্মরত আছেন।   তাকে দেখে এ প্রজন্মের নারী শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে বলে মনে করেন এই নারী কর্মকর্তা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ