ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা 

উজিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম,,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াদুদ সরদার, ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান সোহাগ,ইউপি চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, ডা. রাখাল চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,  উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়,উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। 

এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়রসহ উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ