ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক 

বরিশালে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় সিটি কজরপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের বিসিক রোড বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরী সংলগ্ন সাব্বির হোসেনের "বিসমিল্লাহ স্টোর" নামক দোকানের সামনে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটনের মিডিয়া সেল। আটককৃত হলো, নগরীর পলাশপুর সিকদার পাড়া এলাকার রাজিব হোসেন ওরফে রাজু বেপারীর স্ত্রী  আখি বেগম (৩১)। 

 পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাউনিয়া বিসিক রোড বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরী সংলগ্ন সাব্বির হোসেনের বিসমিল্লাহ স্টোরের সামনে কাউনিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চঅলান।

 এসময় ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আখি বেগমকে আটক করা হয়। এঘটনায় কাউনিয়া থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন মিডিয়া সেলের ইনচার্জ পরিদর্শক মুনির।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ