ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর রূপাতলী পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার অ্যাডিশনাল ডিআইজি আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার  খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  রুনা লায়লা সহ বিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

সভার শুরুতে পুলিশ কমিশনার অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং,  ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। 

পাশাপাশি পুলিশ বাহিনীর সব সদস্যকে ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে বিএমপিতে কর্মরত এএসআই শ্রী সুবল চন্দ্র দাসকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ