ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

১০ বছর বরিশাল নগরীর সবকিছু স্থবির ছিল: মেয়র খোকন 

১০ বছর বরিশাল নগরীর সবকিছু স্থবির ছিল: মেয়র খোকন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, নগরীর সকল সমস্যাই আমার অবগত। বিগত ১০ বছর সিটি করপোরেশনের সবকিছুই স্থবির ছিল। 

নগরীর ফুটপাত অব্যবস্থাপনা, আবাসন সমস্যা, রাস্তাঘাটের বেহাল দশা, ভঙ্গুর ড্রেনেজব্যবস্থা, সুপেয় পানি অভাব, বৈদ্যুতিক বাতি, মশার উপদ্রপ সহ নানাবিধ সমস্যায় জর্জরিত নগরবাসী। সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে, এছাড়াও অভ্যন্তরীণ প্রশাসনিক শৃংখলা ফিরিয়ে আনতে আরোও কঠোর হওয়ার ইঙ্গিত দেন তিনি। 

বুধবার সকাল ১০ টায় নগর ভবনের সভা কক্ষে ৫ম পরিষদের ১ম সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।  সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রপ্ত) মাসুমা আক্তার। 

কাউন্সিলরদের উদ্দেশ্যে মেয়র বলেন, জনগণের দায়বদ্ধতা আপনার আমার সকলের।  সবাই মিলে একসাথে নতুন বরিশাল গড়ার যে অঙ্গীকার করেছি, তা বাস্তবে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বরিশাল উপহার দিতে পারব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর এনামুল হক বাহার, মনিরুজ্জামান মনির, জিয়াউর রহমান বিপ্লব, জিয়াউল হক মাছুম, ফারুখ মিয়া, খান জামাল, হুমায়ুন কবির, হুমায়ুন কবির রিংকু, আনোয়ার হোসেন রয়েল, আউয়াল মোল্লা, কহিনুর বেগম, আয়শা তৌহিদ লুনা, সেলিনা বেগম, রেশমী বেগম।  অনুষ্ঠান সঞ্চালনা করেন রুবেল হাওলাদার। এছাড়াও সভায় সিটি করপোরেশনের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন। 

এর আগে সভার শুরুতে বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন ও মেয়র আহসান হাবিব কামালের মৃত্যুতে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ