ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

‘ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে’

‘ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী বলেছেন, ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে। সরকারের কর্মকাণ্ডকে গতিশীল রাখতে ভ্যাট ও কর যারা দেয় তাদের অবদান অনেক।

বিশেষ করে এ ক্ষেত্রে ব্যবসায়ীদের অবদানটা বড়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ভ্যাট ও কর প্রদানে নিজ থেকে সবাইকে আরও উৎসাহী হতে হবে। সরকারকে জনগণ দেবে, আবার সেখান থেকেই সরকার আপনাদের দাবি দাওয়া পূরণ করবে।

খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’ এ স্লোগানে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বরিশালে এ সেমিনার হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরের বান্দরোডস্থ একটি হোটেলের হল রুমে এ সেমিনারের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশাল।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ