বরিশালে অবরোধের সমর্থনে যুব ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
১১ তম ধাপের অবরোধ সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।
মঙ্গলবার দুপুর ২টায় নগরীর মল্লিক রোডে বিক্ষোভ মিছিল করে তারা। মহানগর যুবদলের সমন্বয়কারী মাসুদ হাসান মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কিছুদূর গিয়ে শেষ হয়।
মিছিল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে সকাল ৯ টায় অবরোধের সমর্থনে বিএম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন