বানারীপাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৯তম জন্মদিন পালন

বানারীপাড়া উপজেলায় বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো, গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম হাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার।
এইচকেআর