ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

কলেজ রো কল্যাণ পরিষদের আহবায়ক গোলাম কিবরিয়া সেলিম, সদস্য সচিব মঈনুজ্জামান মঈন

কলেজ রো কল্যাণ পরিষদের আহবায়ক গোলাম কিবরিয়া সেলিম, সদস্য সচিব মঈনুজ্জামান মঈন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

বরিশাল নগরীর অভিজাত আবাসিক এলাকা ‘কলেজ রো’। যেখানে বাস ভবনের পাশাপাশি রয়েছে অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুল, হাসপাতাল, শিল্প কারখানা এবং মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

জনবহুল এই এলাকার মানুষের মাঝে সৌহার্য্যমূলক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে ‘কলেজ রো কল্যাণ পরিষদ’। স্থানীয় বাসিন্দাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। শুক্রবার এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে ‘কলেজ রো’র স্থানীয় বাসিন্দা আলহাজ্ব গোলাম কিবরিয়া সেলিমকে আহবায়ক এবং মঈনুজ্জামান মঈনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও ১১ জনকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। এরা হলেন- জাহিদুর রহমান দুলাল, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসএম জাকির হোসেন, নাহিদ হোসেন, আল আমিন রেজওয়ান বাবু, মাইনুল কবীর রানা, কাইয়ুম রেজওয়ান সাগর, মো. ইমাম হোসেন, মো. বাপ্পি, রেজা চৌধুরী, তানভীর ফেরদৌস ও ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা।

কমিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। পরবর্তীতে ‘কলেজ রো কল্যাণ পরিষদ’র এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ কমিটি ‘কলেজ রো’ এলাকায় বসবাসকারীদের শান্তি-শৃঙ্খলা, সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার কাজে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ