ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী শামিমকে শোকজ

বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী শামিমকে শোকজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (৪ ডিসেম্বর) বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামিমকে নির্বাচন অনুসন্ধান কমিটি থেকে শোকজ করা হয়েছে।

তিনি বলেন, ‘বরিশালের ৬টি আসনে মোট ৫৫ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে মোট ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে বৈধ মনোনীত প্রার্থীর সংখ্যা ৪৫। যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তারা প্রার্থিতার বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামিমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ