আমি নৌকার বিরুদ্ধে না: স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান

বরিশাল-৩ (বাবুগ-মুলাদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আতিকুর রহমান। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে প্যান প্যাসিফিক হোটেল সোনার গাঁও এর সাবেক পরিচালক এই আওয়ামী লীগ নেতার পক্ষে সহকারি রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন আতিকুর রহমান এর সমার্থকরা।
মনোনয়ন পত্র দাখিল শেষে আতিকুর রহমান বলেন, আমি একজন আওয়ামী মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী দিতে বলেছেন। আমি নৌকার বিরুদ্ধে না। বরিশাল-৩ আসনে এখনও জোট মহাজোটের হিসাব নিকাশ রয়েছে। এখানে জাতীয় পার্টির ও ওয়ার্কার্স পার্টির হেবি ওয়েট প্রার্থীরয়েছে। যার সরকারের একটা অংশ। তাদের ব্যাপারে এখনও কোন আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় নি। এই আসন থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রবীন নেতা রাশেদ খান মেনন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়া বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির প্রভাবশালী নেতা। এখনও নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনে নানা জটিলতা রয়েছে। আমি অবস্থা বুজেই মাঠে নামবো। আমি স্বতন্ত্র প্রার্থী না হলে যে কোন একটি পক্ষ খালি মাঠে গোল দিতে পারে। সেটা হতে দেওয়া হবে না।
আমি আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশনা নিয়েই আসছে নির্বাচনে প্রতিদন্দ্বীতা করবো এবং বিজয়ী হবো বলে শতভাগ আশাবাদী।
এইচকেআর