ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশেদ খান মেনন

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশেদ খান মেনন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে বাংলাদেশের  ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি'র পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ সহকারি রির্টানিং অফিসার ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এর কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাবেক এমপি শেখ মোঃ টিপু সুলতান বলেন, আমরা নির্বাচন করি ১৪ দলীয় জোট নিয়ে । সেই মেতাবেক আমরা জননেতা রাশেদ খান মেননের পক্ষ থেকে বরিশাল-২, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন দাখিল করছি। জোটগত ভাবে নির্বাচন হলে আওয়ামী লীগের কোন প্রার্থী থাকবে না। আমরা নির্বাচন কমিশনে চিঠি করেছি।

 আমরা জোটগত ভাবে নির্বাচন করতে চাই। জোটের যে মার্কা সেই মার্কার নির্বাচন করতে চাই। ইতিমধ্য যে নির্বাচন গুলো জোট ভাবে নির্বাচন হয়েছে। সেখানে জোটের প্রতীক  নৌকা ছিলো।  জোট থেকে যে প্রার্থী হবে সে নৌকা পাবে। আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মার্কা দেওয়া হয় নাই। জোটের যে প্রার্থী হবে সে জোটের মার্কা পাবে। 

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা ওয়ার্কার্স পার্টির  সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, বরিশাল বোর্ডের সাবেক সচিব অধ্যক্ষ মোতালেব হাওলাদার, জেলা ওয়াকার্স পার্টির সদস্য রাজা দীলিপ কুমার রায়, চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা খলিলুর রহমান, আনোয়ার মাস্টার, মতিউর রহমান কালু মাস্টার,জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দীন, বাবুগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান পান্নু, সহ সভাপতি আবু হানিফ হাওলাদার, ছাত্রমৈত্রীর আহবায়ক আশিকুর করিম ঋতু, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ হাসানসহ ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টি অফিসের সামনে রাশেদ খান মেনন এমপি মনোনয়নপত্র দাখিল উপলক্ষে ওয়ার্কার্স পার্টি পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ