ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিলেন সাদিক আবদুল্লাহ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিলেন সাদিক আবদুল্লাহ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তার অনুসারীরা।

তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, মহানগর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ।

 

গাজী নঈমুল হোসেন লিটু বলেন, স্বতন্ত্র প্রার্থী শুধু বরিশালেই না, দেশের সব জায়গায় হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নির্বাচনে অংশ নিতে বলেছেন। যেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মূলক হয়। এক্ষেত্রে নৌকার ওপর কোনো প্রভাব পড়বে না। দলীয় বাধা নিষেধ না থাকায় একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহারের জন্য নেতাকর্মীদের অনুরোধে সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

এর আগে সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন, ওয়ার্কার্স পার্টির টিপু সুলতানসহ ২০ জন।

 

রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিপরীতে এখন পর্যন্ত মোট ৪৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোনো প্রার্থী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ১০টি উপজেলায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হয়েছে।

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ