ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
বরিশাল-৩ আসন

নৌকার প্রার্থী স্বপনকে নিয়ে নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা 

নৌকার প্রার্থী স্বপনকে নিয়ে নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত  প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন  মঙ্গলবার ঢাকা থেকে নিজ এলাকায় আসলে নেতাকর্মীরা তাকে স্লোগান স্লোগানে বরণ করে নেয়। 

এর আগে খালেদ হোসেন স্বপনের আসার খবর শুনে সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট নামক এলাকায় জড়ো হতে থাকে। 

পরে মটর শোভাযাত্রাসহকারে ছাদ খোলা জিপে নৌকার মাঝি খালেদ হোসেন স্বপন কে বাবুগঞ্জ পার্টি অফিসে নিয়ে যায় উচ্ছাসিত কর্মীরা। 

 সেখানে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় এসএম খালেদ হোসেন স্বপন বলেন,  পিছনের সকল বিভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একজায়গায় থাকলে ভাই ভাইয়ের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি হয়। 

আবার ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসে। স্বাধীনতার পর এই প্রথম সুযোগ এসেছে আওয়ামী লীগের এমপি প্রার্থীকে নৌকায় ভোট দেওয়ার। এই সুযোগটাকে কাজে লাগাতে না পরলে আগামী দিনগুলোতে বাবুগঞ্জ মুলাদীর আওয়ামী লীগ সংকটে পরবে। 

 দুপুরে রিটার্নিং অফিসার ইউএনওর কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ