ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় আ’ লীগের বিশেষ বর্ধিত সভা

হিজলায় আ’ লীগের বিশেষ বর্ধিত সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।

সভায় বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক সাহাব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, ইসমাইল হোসেন মাস্টার পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আমির হোসেন নান্নু, আব্দুল লতিফ খান, কাজী শাহনেওয়াজ জাহাঙ্গীরসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র রক্ষা ও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ