ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল-২ আসনে সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের মনোনয়নপত্র সংগ্রহ

 বরিশাল-২ আসনে সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের মনোনয়নপত্র সংগ্রহ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

তিনি তার দলের নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের নিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুইবারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের পক্ষে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনসহ নেতারা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সোমবার সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী মো. স্বপন মৃধা (মাহামুদ) তার নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

ওই দিন দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের নেতৃত্বে নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার এ আসনে তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ